শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য বৈঠকের মতো নিয়মিত বৈঠক হয়েছে স্থায়ী কমিটির। তবে নতুন করে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আলোচনা হয়েছে।












