Recent News

মধ্যরাতে হঠাৎ আসিফ নজরুলের পোস্ট

Table of Content

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আজ রাত ১১টায় গেজেট নোটিফিকেশন হলো বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের। কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।

সোমবার (১ ডিসেম্বর) রাতে ১২টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল আরও লিখেছেন, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি। পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।

Tags :

দৈনিক আন্দোলন পত্রিকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Popular News

Recent News

প্রকাশক ও সম্পাদক : মো: হারুন উর রশীদ (ধ্রুব)
০১৯৫৫-৩৩৮৮৫৫
অফিস: বনানী ১১,বাড়ী -৫০ ঢাকা বাংলাদেশ

সোশ্যাল মিডিয়া

© 2025 Dainik Andolon. All Rights. Developed by VIPER Technologies BD