Recent News

৮ কেজি গাঁজা শেওড়াপাড়া মেট্রো স্টেশনে আটক

Table of Content

রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন বলে জানা গেছে।

আটকদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাদের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন থেকে আটক করে এমআরটি পুলিশ। সন্ধ্যায় এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড অপস্) মো. আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য জানান।

 

তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন কারণে প্রত্যেক মেট্রো স্টেশনে চেকিং বাড়ানো হয়েছে। চেকিংরত অবস্থায় শেওড়াপাড়া স্টেশনে সন্দেহজনক নারী ও পুরুষের বড় ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন জানান, তারা শেওড়াপাড়া স্টেশনে উঠে মতিঝিল স্টেশনে নেমে তাদের গন্তব্যে যেতে চেয়েছিলেন। এর আগেও তারা দুবার মেট্রোরেলে করে গাঁজা পরিবহন করেছেন।

এমআরটি পুলিশের পুলিশ সুপার আক্তার কানিজ হোসেন জাহান জানান, আটক দুজনকে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হবে। তিনি আরও বলেন, বড় ব্যাগ কিংবা সন্দেহজনক কাউকে দেখলে চেকিং করা হচ্ছে।

Tags :

দৈনিক আন্দোলন পত্রিকা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Popular News

Recent News

প্রকাশক ও সম্পাদক : মো: হারুন উর রশীদ (ধ্রুব)
০১৯৫৫-৩৩৮৮৫৫
অফিস: বনানী ১১,বাড়ী -৫০ ঢাকা বাংলাদেশ

সোশ্যাল মিডিয়া

© 2025 Dainik Andolon. All Rights. Developed by VIPER Technologies BD