Recent News

সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট

Table of Content

নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে পাঁচ মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা মাইমুনা আকতার মনির আদালত ফতুল্লার চারটি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যরেস্ট দেখানো হচ্ছে, তার কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তাঁর জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

সেলিনা হায়াত আইভী বর্তমানে কাশিমপুর কারাগারে। গত ৯ মে তাকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাঁর বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Popular News

Recent News

প্রকাশক ও সম্পাদক : মো: হারুন উর রশীদ (ধ্রুব)
০১৯৫৫-৩৩৮৮৫৫
অফিস: বনানী ১১,বাড়ী -৫০ ঢাকা বাংলাদেশ

সোশ্যাল মিডিয়া

© 2025 Dainik Andolon. All Rights. Developed by VIPER Technologies BD